নির্বাচনে যাবে ঐক্য ন্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পংকজ ভট্টাচার্যের নেতৃত্বাধীন ঐক্য ন্যাপ আগামী নির্বাচনে অংশ নেবে। সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের পক্ষে মত ব্যক্ত করে দলটির নেতারা বলেছেন, কেউ সাংবিধানিক প্রক্রিয়া ও নির্বাচন প্রতিহতের চেষ্টা করলে ১৪ দলের সঙ্গে থেকেই তাঁরা এর বিরুদ্ধে আন্দোলনে থাকবেন। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের সঙ্গে বৈঠকে এমন মনোভাবের কথা জানিয়েছেন ঐক্য ন্যাপের নেতারা। ১৪ দলের বাইরে তৃতীয় দল হিসেবে ঐক্য ন্যাপ আগামী নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল।