নির্বাচনে শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণের সময় গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে নির্বাচনে আওয়ামী লীগপন্থীরা আটটি ও বিএনপিপন্থীরা তিনটি পদে বিজয়ী হয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শিক্ষক সমিতির ১১টি পদে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ও বিএনপিপন্থী শিক্ষকদের ‘সোনালি দল’ প্যানেলের ২২ শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্রের ভেতর আওয়ামী লীগপন্থী কয়েকজন শিক্ষক ভোট দিয়ে ব্যালটের ছবি মুঠোফোনে ধারণ করেন।

বিএনপিপন্থী প্যানেলের এক পোলিং এজেন্ট বিষয়টি সোনালি দলের নির্বাচন পরিচালনা পর্ষদকে জানান। পরে বিএনপিপন্থী শিক্ষকেরা প্রধান নির্বাচন কমিশনারকে বিষয়টি জানিয়ে ভোট বন্ধ রাখার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সঙ্গে বিএনপিপন্থী শিক্ষকদের হট্টগোল বেধে যায়। একপর্যায়ে শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি হয়।

প্রধান নির্বাচন কমিশনার ফজলুল আউয়াল মোল্লাহ্ বলেন, শিক্ষকদের মধ্যে একটি বিছিন্ন ঘটনা ঘটলেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে।