নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনে সুস্পষ্ট বিধান চায় গণফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে সুস্পষ্ট বিধান রাখার সুপারিশ করেছে গণফোরাম। এ জন্য তারা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।গতকাল মঙ্গলবার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ-সম্পর্কিত নির্বাচন কমিশনের সংলাপের দ্বিতীয় দিনে গণফোরাম লিখিতভাবে এই সুপারিশ করে।সংলাপে গণফোরামের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, দলগুলোর কাছ থেকে পরামর্শ নিয়েই আসনের সীমানা বিন্যাস করা হবে।সংলাপে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহ হাফিজ এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।একই দিন পৃথক সংলাপে খেলাফত মজলিশের পক্ষ থেকে ভৌগোলিক ও প্রশাসনিক অখণ্ডতাকে প্রাধান্য দিয়ে আসনের সীমানা বিন্যাসের জন্য মত দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় গণতন্ত্রী পার্টির সঙ্গে ইসির সংলাপ হয়। এ সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এ ছাড়া গতকাল গণফ্রন্ট ও জাকের পার্টি ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়। তবে ১৮ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলমায়ে ইসলাম সংলাপে আসেনি।