প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘কথায় কথায় সেনাবাহিনী নিয়ে এসে নির্বাচন করাটা যৌক্তিক মনে করি না। এতে গণতন্ত্রের ধারা লঙ্ঘিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যাঁরা এতদিন সমালোচনা করেছেন, এখন তাঁরাই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করছেন।’ময়মনসিংহের একটি রেস্তোরাঁয় গতকাল সোমবার সকালে সাপোর্ট টু দি ইলেকটোরাল প্রসেস ইন বাংলাদেশ-এর আয়োজনে ‘নির্বাচন ব্যবস্থাপনা উন্নয়ন শীর্ষক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোহসীনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাতীয় প্রকল্প পরিচালক ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুল আলীম প্রমুখ।