নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তে জামায়াত বিস্মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একদলীয় প্রহসনের নির্বাচনে’ সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এর মধ্য দিয়ে দেশের গৌরবোজ্জ্বল সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে এ প্রতিষ্ঠানকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে সরকার। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল রোববার এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘গণপ্রত্যাখ্যাত এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তে আমরা বিস্মিত এবং উদ্বিগ্ন।’