নির্বাচনে হেরে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদের নির্বাচনে হেরে গতকাল সোমবার সকাল আটটায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুকুল হোসেন (৩৬)। তিনি উপজেলার বড় চৌগ্রামের আজাহার আলীর ছেলে। আজাহার আলী জানান, অপরাধের জগৎ থেকে সরে আসার জন্য তাঁর ছেলে মুকুল হোসেন গত শনিবারের নির্বাচনে চৌগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হেরে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে তিনি বাড়ির বাইরে যাচ্ছিলেন না। এ অবস্থায় সোমবার সকাল আটটায় তিনি নিজের শোবার ঘরের বাঁশের সঙ্গে রশি টানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, মুকুল সিংড়া থানার এসআই আমজাদ হোসেন হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
নাটোর প্রতিনিধি