নির্বাচনের আগে পার্বত্য চুক্তির ৯০ ভাগ বাস্তবায়িত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করা হবে। বর্তমান সরকারের সময়ে চুক্তির ৯০ ভাগ বাস্তবায়ন করা হবে।

খাগড়াছড়ির রামগড়ের সোনাইপুল এলাকায় গতকাল মঙ্গলবার একটি সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পরিপূর্ণভাবে চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি কমিশন আইনের সংশোধনী পাস হয়েছে। এতে দীর্ঘদিনের ভূমি জটিলতার অবসান হয়ে পাহাড়ে স্থায়ী শা‌ন্তি প্রতিষ্ঠিত হবে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রামগড়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশি প্রভুদের কাছে নালিশি রাজনীতি শুরু করেছে।

রামগড় সফর শেষে ওবায়দুল কাদের জেলা শহরের খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের এক সমাবেশে যোগ দেন।