নির্বাচনের জন্য বাইরের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যবর্তী নির্বাচনের জন্য দেশের বাইরে থেকে কোনো চাপ নেই বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘কিসের বাইরের চাপ? চাপের কোনো কারণ নেই।’
সচিবালয়ে নিজ কার্যালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ‘ইউরোপীয় পার্লামেন্ট ও ব্রিটিশ পার্লামেন্ট যেটা বলেছে, সেটা তাদের ব্যাপার। বাইরের চাপের কথা টোটালি ইউসলেস।’
মধ্যবর্তী নির্বাচনবিষয়ক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, ‘সরকার পাঁচ বছরের জন্য। আমি তো বলিনি যে দুই বছরের সরকার।’
বিএনপি এখন অনেক কথা বললেও নির্বাচনে না এসে দলটি ‘ফুলিশ’ খেলা খেলেছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হয়েছি এবং পাঁচ বছরের হিসেবেই কাজ করব।’