নির্বাচনের জন্য ২৪ এপ্রিল পর্যন্ত সময় আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘ইতিমধ্যে ফাঁকা মাঠে নির্বাচন হয়ে গেছে। আর বাকি আছে এক ভাগ। তাই এটা ইলেকশন নয়, সিলেকশন। নির্বাচন করার জন্য এখনো ২৪ এপ্রিল পর্যন্ত সময় আছে। ৫ জানুয়ারি নির্বাচন করার কোনো অর্থ নেই।’ গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকায় রোজ গার্ডেন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের ফলাফল ঘোষণা ও নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে রফিক-উল হক সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উইং কমান্ডার বেলাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর কাউন্সিলর বেলায়েত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।
প্রবীণ এই আইনজীবী বলেন, দুই নেত্রীকে একত্রে বসে বর্তমান সংকটের সমাধান করতে হবে। দূরত্ব রেখে এ সমস্যার সমধান হবে না।