নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে: শাহনেওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ‘যথাসময়ে’ তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছিল।
মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, তফসিল ঘোষণা প্রসঙ্গে কমিশন দু-একদিনের মধ্যে আলোচনায় বসবে। তফসিল ঘোষণা হবে আগামী সপ্তাহের মধ্যেই।
এ ছাড়া গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন কী নিয়ে আলোচনা করেছে, জানতে চান সাংবাদিকেরা। জবাবে শাহনেওয়াজ বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাঁরা রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপতির সহায়তা চান। উত্তরে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।