প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ আবার পরিবর্তন করা হয়েছে। এখন পূর্বনির্ধারিত ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার আগের দিন হওয়ায় ভোট গ্রহণ চার দিন এগিয়ে আনা হয়েছে। গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়। জেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান তারিখ ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।