নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া-বরইতলী-পেকুয়া-মগনামা সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে শ্রমিকদের একাংশ। লিখিত বক্তব্যে ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছৈয়দুল হক বলেন, ১০ বছর ধরে সংগঠনের নির্বাচন হচ্ছে না। এ কারণে শ্রমিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তিনি জানান, ‘দ্রুত নির্বাচনের দাবিতে আমরা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করব। শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলা, কার্যালয় দখলের ঘটনা ঘটেছে। এ কারণে ৩ এপ্রিল পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খান শ্রমিক সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।’ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি|