নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিগগির ছাত্র সংসদের নির্বাচন চায় ছাত্র ইউনিয়ন। গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বিশ্ববিদ্যালয় সংসদের নেতারা। বেলা একটার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংকটগুলোর অন্যতম একটি কারণ হলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকা। প্রায় দুই দশক ধরে ছাত্র সংসদ না থাকায় ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারি বেড়ে চলেছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।