নির্বাচনের দাবিতে গণমিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত নির্বাচনের দাবিতে গতকাল সোমবার সকালে পটুয়াখালী শহরে গণমিছিলসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
ইউনিয়নবাসী সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী আল উদ্দিন শিশুপার্কে জড়ো হতে থাকেন। পরে তাঁরা দ্রুত ইউপি নির্বাচনের দাবিতে গণমিছিল শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।