নির্বাচনের দিন নিয়োগ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১২ জানুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) পোর্টার পদের মৌখিক পরীক্ষা নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বিভাগের কয়েক হাজার প্রার্থী পোর্টার পদের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। তাঁদের মধ্যে অনেকেই বিভিন্ন পৌরসভার ভোটার। একই দিন পরীক্ষা ও পৌর নির্বাচন হওয়ার কারণে অনেক পরীক্ষার্থী তাঁদের ভোট দিতে পারবেন না।