নির্বাচনের দিন বিজিবি মোতায়েন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ। অশ্বিনী কুমার হলে গত মঙ্গলবার নির্বাচন কমিশনের ওই মতবিনিময় সভা শেষে শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশের সঙ্গে র‌্যাব কাজ করবে। এ ছাড়া নির্বাচনের দুই দিন আগে চারটি সিটি করপোরেশন এলাকায় বিজিবি মোতায়েন করা হবে। বরিশালের বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রমুখ।