নির্বাচনের দুই দিনের ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ও সমাপনী দিনেও সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ঢাকা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এ নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৭ জন আইনজীবী ভোটার রয়েছেন। গতকাল প্রথম দিনে ৩ হাজার ৫১৮ জন আইনজীবী ভোট দিয়েছেন।
আওয়ামী আইনজীবী সম্মিলিত সমন্বয় পরিষদ সাদা প্যানেল এবং বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নীল প্যানেলে প্রার্থী দিয়েছে। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। সাদা প্যানেল থেকে সভাপতি পদে আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আয়ুবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে নীল প্যানেলে শীর্ষ দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. খোরশেদ আলম ও আজিজুল ইসলাম খান।
সাদা প্যানেলে সিনিয়র সহসভাপতি পদে কাজী শাহিনারা ইয়াসমিন, সহসভাপতি পদে মনজুর আলম মনজু, ট্রেজারার পদে হাসিবুর রহমান, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান খান, সহসাধারণ সম্পাদক পদে কামাল হোসেন পাটুয়ারি, লাইব্রেরি সম্পাদক পদে মনোয়ারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমেদ, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহ্লাদ চন্দ্র সাহা এবং ক্রীড়া সম্পাদক পদে সাদিয়া আফরিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীল প্যানেলে সিনিয়র সহসভাপতি পদে লড়ছেন রুহুল আমিন, সহসভাপতি পদে কাজী আব্দুল বারিক, ট্রেজারার পদে লতিফুর রহমান, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে সারয়ার কায়সার, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক পদে আবুল কালাম আযাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ, দপ্তর সম্পাদক আফানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে খাইরুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম।
কার্যকরী পরিষদের ১৫টি সদস্য পদের জন্য সাদা প্যানেলে আছেন মাহমুদুল হাসান, আল-আমিন সরকার, খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মির্জা জামাল হোসেন, মোহাম্মদ খায়েরুল ইসলাম, মোশারফ হোসেন ভুইয়া, সাইফুজ্জামান, আহসান হাবিব, সাবিনা আক্তার, সাদিয়া আফরোজা, শেখ সাইদুর রহমান, সজয় চক্রবর্তী, সুমন মিয়া ও ওয়ায়েস আহমেদ কায়েস। আর নীল প্যানেলে আছেন আরিফ হোসাইন তালুকদার, আনোয়ার পারভেজ, শহিদুল্লাহ, শাহীন হোসেন, শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার, মোস্তরী আক্তার, মিনারা বেগম, মোসা. জেবুননেছা খানম, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মোহাম্মাদ আমিনুল হোসাইন ও তামান্না খানম।