নির্বাচনের ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১০টিতে জয়ী হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়েছেন সাতজন প্রার্থী। বুধবার দিনব্যাপী ভোট শেষে গণনার পর রাত ১১টার দিকে ফল ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু রায়হান খান প্রমুখ। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহসভাপতি পদে জয়ী হয়েছেন হোসনে আরা আহমেদ।