নির্বাচনের সময়ে কলেজের সভাপতি ডিসি-ইউএনওরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান নির্বাচনকালীন সরকারের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর পরিচালনা কমিটিতে সাংসদ ও তাঁর প্রতিনিধির বদলে সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এর মধ্যে জেলা পর্যায়ের কলেজের ক্ষেত্রে ডিসি ও উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এই দায়িত্ব পালন করবেন।
গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের ক্ষমতাবলে ডিসি ও ইউএনওরা এই দায়িত্ব পালন করবেন।