নির্বাচনোত্তর বিতর্ক থামাতে গিয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মীরপুর বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনোত্তর বিতর্ক থামাতে গিয়ে আবুল খায়ের (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তাঁর বাড়ি মীরপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে আবুল খায়েরের ছেলে বিএনপির কর্মী আবদুর রশিদের সঙ্গে পাশের রসুলপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী লিটন মিয়ার নির্বাচনে জয়-পরাজয় নিয়ে বিতর্ক হয়। এর জের ধরে লিটন ও তাঁর লোকজন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবুল খায়েরের দোকানের সামনে রশিদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় আবুল খায়ের বিতর্ক থামাতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুল খায়ের মারা যান।