নির্বাচনোত্তর সহিংসতায় দুই স্থানে আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর ও বগুড়ার শিবগঞ্জে গত বৃহস্পতিবার নির্বাচনোত্তর সহিংসতায় ১৩ জন আহত হয়েছেন।জীবননগর পৌরসভায় নির্বাচনোত্তর পৃথক দুটি সংঘর্ষে নির্বাচিত এক কাউন্সিলরসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর ও ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়ায় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জীবননগর থানার ওসি মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এর ফলে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ছাড়া জয়ী প্রার্থীর এক সমর্থকের বাড়ি ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবগঞ্জ থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।