নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার নির্বাচনে কার্যকরী কমিটির ১৫ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচনে ১৩৭ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। আবুল কালাম আজাদ সভাপতি ও তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দুজন সহসভাপতি, দুজন সহসাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন লাইব্রেরি সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই কমিটি আগামী এক বছর আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবে।