নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনে হারুন-অর-রশিদ সভাপতি ও ইমদাদ হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. খালিদ হোসেন সহসভাপতি, নাজমুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, কামরান সিদ্দিকী কোষাধ্যক্ষ, এম আর লেনিন দপ্তর ও প্রকাশনা সম্পাদক এবং মামুনুর রশীদ সৈকত ও আহমেদ সজল কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। গতকাল শনিবার সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।