নির্বাচিত উপাচার্য হলেন আরেফিন সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এই নিয়োগ অনুমোদন করেছেন। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী সিনেটে মনোনীত তিন ব্যক্তির প্যানেল থেকে আরেফিন সিদ্দিককে নিয়োগ দিয়েছেন।
এর আগে শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাচার্য পদে মনোনয়ন পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বাম-সমর্থিত শিক্ষকদের নীল দলের প্যানেল। ২০০৯ সালের ১৫ জানুয়ারি অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিক।