নির্বাচিত হওয়ার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. খালিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল রোববার মো. খালিদ হোসেনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. তাজুল ইসলাম মোল্লা তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২২ ফেব্রুয়ারি এই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা ও টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মাত্র দুজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। যেহেতু চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী নেই, তাই মো. খালিদ হোসেনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ফরিদপুর অফিস|