নির্বাচিত হলে ই-সেবা চালু করবেন ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী বলেছেন, তিনি নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশনে ‘ই-সেবা’ চালু করবেন। এতে নাগরিকদের কষ্ট করে করপোরেশনে আসতে হবে না। ঘরে বসে অনলাইনে, মুঠোফোনেই সেবা পাবেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত এই প্রার্থী গতকাল সোমবার নাবিস্কো, তেজগাঁও রেলগেট এলাকায় গণসংযোগ করেন।
ক্বাফী বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনের ‘কল-সেন্টার’ চালু করবেন। এতে নাগরিকেরা যেকোনো সময় তাঁদের সমস্যা-অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি সিটি করপোরেশনের বিভিন্ন সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন। গণসংযোগের সময় তাঁর সঙ্গে ছিলেন সাজ্জাদ জহির চন্দন, সাদেকুর রহমান, নাসিমা আক্তার প্রমুখ।