নির্বাচিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করা হবে: ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র নির্বাচিত হলে ঢাকার বাড়িভাড়া নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী।
ক্বাফী গতকাল বুধবার বনশ্রী, রায়েরবাজার, জাফরাবাদ, শংকর এলাকায় গণসংযোগকালে এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ঢাকা শহরের ৮৩ শতাংশ মানুষ ভাড়া বাড়িতে থাকেন। অনিয়ন্ত্রিত বাড়িভাড়া বৃদ্ধি নাগরিকদের জন্য বড় সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। নির্বাচিত হলে বাড়িভাড়া নিয়ন্ত্রণ করা হবে।
ক্বাফী বলেন, নিম্ন আয়ের মানুষের বেতনের মূল অংশ ব্যয় হয় বাড়িভাড়ার পেছনে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯৫ বাস্তবায়ন হলেই ঢাকাবাসীর জীবনে স্বস্তি ফিরে আসবে।