নির্বাচিত হয়ে আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নির্বাচনের ছয় দিন পর স্বতন্ত্র হিসেবে নির্বাচিত দুই চেয়ারম্যান আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বাড়িতে তাঁর হাতে ফুলের নৌকা দিয়ে নবনির্বাচিত দুই চেয়ারম্যান আওয়ামী লীগে যোগদান করেন। তাঁরা হলেন সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ চৌধুরী ও চর নাসিরপুর ইউনিয়নের আক্কাস শেখ। গতকাল সকালে মুরাদ চৌধুরী ও বিকেলে আক্কাস শেখ আওয়ামী লীগে যোগ দেন। ৭ মে এ ইউনিয়ন দুটিতে নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে তাঁরা চেয়ারম্যান নির্বাচিত হন।