নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান সংঘাত-সহিংসতা বন্ধ করে এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করা হয়েছে। জেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ার এলাকায় এ কর্মমূচি পালন করেন।
বক্তারা বলেন, দেশের মানুষ আজ ভয়াবহ সংকটে আছে। এক দল ক্ষমতায় থাকতে চায়, আরেক পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করছে। সামনে এসএসসি পরীক্ষা। দেশের এই পরিস্থিতিতে নির্বিঘ্নে পরীক্ষা হবে কি না, এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা উদ্বিগ্ন। পরীক্ষা চলাকালে সব পক্ষকে সহিংসতার পথ পরিহার করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহজালাল, বর্তমান সভাপতি গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ।