নির্বিচারে বন উজাড় লোকালয়ে হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতি স্থাপনসহ মানুষ নানা প্রয়োজনে নির্বিচারে পাহাড়ি বনের গাছপালা উজাড় করছে। এতে বিচরণক্ষেত্র ধ্বংস হওয়ায় খাবারের সন্ধানে বন্য হাতির পাল লোকালয়ে আসছে। হাতির তাণ্ডবে মরছে মানুষ, নষ্ট হচ্ছে খেতের ফসল। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবছর ভুট্টা, শিমসহ আমন, আউশ ও বোরো মৌসুমে ধান পাকলে হাতির পাল এসব এলাকায় হানা দেয়। এমনকি গোলায় ভরা ধান খাওয়ার জন্য এরা কৃষকের বসতঘর ভেঙে ফেলে। উপজেলার চৌকিদারপাড়া, চাকমাপাড়া, শামলাপুর ও মারিষবনিয়া গ্রামে ১৫ আগস্ট রাতে হাতির পাল কৃষক আমির আহমদ, রায় মং চাকমা, বদিউর রহমান, শাকের উল্লাহ ও মোহামঞ্চদ আলমের বসতঘরে হানা দেয়। এ সময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারিষবনিয়া গ্রামের মোহামঞ্চদ আলমের ছয় মাসের ছেলে মারা যায় ও তাঁর স্ত্রী খতিজা বেগম আহত হন।পরিবেশ অধিদপ্তরের টেকনাফ কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাহাড়ের বন থেকে গাছ উজাড় করায় হাতির বিচরণক্ষেত্র খাবারের সংকট সৃষ্টি হচ্ছে। এতে হাতির পাল খাবারের জন্য লোকালয়ে হানা দিয়ে ধ্বংসষজ্ঞ চালাচ্ছে।উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কর্মকর্তা শেখ জামাল উদ্দিন বলেন, উপজেলার পৌরসভা, বাহারছড়া, হ্নীলা, টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়নের প্রায় পাঁচ হাজার একর জমি ও পাহাড়ে জুম চাষ হয়। প্রতিবছর প্রায় ৫০০ একর জমির ধান ও অন্যান্য ফসল হাতি খেয়ে ফেলে। ওই পরিমাণ জমিতে ৮০০ টনের বেশি ধান উৎপাদন হয়, যার দাম এক কোটি ৬০ লাখ টাকা। এভাবে প্রতিবছর এক কোটি টাকার বেশি ফসলের ক্ষতি হচ্ছে।