নির্ভয়ে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে সাংবাদিক নেতারা সরকার, সব রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দুষ্কৃতকারীদের হাতে সাংবাদিক জুনাইদ আহমেদ জুনেদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, এর আগে নিজ ঘরে সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি দম্পতিকে নৃশংসভাবে হত্যা, যশোরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক জামাল উদ্দিনকে হত্যা এবং সর্বশেষ সাংবাদিক জুনাইদ আহমেদকে টুকরা টুকরা করার ঘটনা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পথে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে।বিবৃতি দেওয়া সাংবাদিক নেতারা হলেন: বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ডিইউজের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ।