নির্মম প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির বয়স যখন নয় বছর, তখন তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন এমদাদুল (২৮)। সেবার গ্রামবাসীর হাতে নিগৃহীত হতে হয়েছিল তাঁকে। সে ঘটনার আট বছর পর স্ত্রীর মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়েটির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান তিনি। মেয়েটি এখন অন্তঃসত্ত্বা। বিয়ের চাপ দিলে আগের ঘটনার প্রতিশোধ নিয়েছেন উল্লেখ করে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এমদাদুল।মেয়েটি এখন এক রকম গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের। ৫ জুলাই দুপুরে অরণ্যপাশা গ্রামে গিয়ে মেয়েটির (১৭) সঙ্গে কথা হয়। সে অভিযোগ করে, নয় বছর বয়সের সময় তাকে নষ্ট করার চেষ্টা করেছিলেন প্রতিবেশী ফরাজুল ইসলামের বখাটে ছেলে এমদাদুল। তখন তার চিৎকারে লোকজন এসে তাকে রক্ষা করে।মেয়েটির বড় ভাই জানান, বোনের এ অবস্থার কথা তাঁরা ৩ জুলাই জানতে পারেন। এ ঘটনার পর তাঁদের বাবা অসুস্থ হয়ে পড়েন। মেয়ের দুই চাচা ৪ জুলাই রাতে বিষয়টি নিয়ে এমদাদুলের বাবার সঙ্গে আলোচনায় বসেন। সেখানে ফরাজুল ইসলাম ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু ছেলের অপকর্মের দায় নিতে তিনি অস্বীকার করেন। এদিকে এমদাদুলের পরিবার গ্রামে প্রভাবশালী হওয়ায় তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে মেয়ের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।