প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সাল থেকে নির্মল দাশ ফুসফুসের ক্যান-সারে আক্রান্ত। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁকে নিজের ভিটেবাড়িটাও বিক্রি করতে হয়েছে। দুই বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসার পর নির্মল এখন চট্টগ্রামে চিকিৎসক শামীম আনোয়ারার অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসার জন্য কমপক্ষে পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাঁর স্ত্রী ঝর্ণা দাশের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: নির্মল দাশ, হিসাব নম্বর-৩৪০৩৪৪২৪, অগ্রণী ব্যাংক লিমিটেড আগ্রাবাদ করপোরেট শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।