প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মল রোজারিও, মহাসচিব হয়েছেন হেমন্ত আই কোড়াইয়া। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে সংগঠনটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জর্জ রোজারিও। এর আগে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় সংগঠনের জাতীয় সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা ৭৫টি শাখা সংগঠনের ছয় শতাধিক কাউন্সিলর ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।