নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মল সেন
নির্মল সেন

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিক ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্মল সেন মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ এক স্মরণসভার আয়োজন করেছে। নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দীঘিরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবনের শুরু স্কুলজীবনে ‘ভারত ছাড়’ আন্দোলনের মাধ্যমে। কলেজজীবনে তিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৫৯ সালে ইত্তেফাক পত্রিকার মাধ্যমে নির্মল সেন তাঁর সাংবাদিকতা জীবনের শুরু করেন। এরপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, মানুষ সমাজ রাষ্ট্র, বার্লিন থেকে মস্কো, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমার জীবনে ৭১-এর যুদ্ধ নির্মল সেনের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ।