নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ কমরেড নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাঁর গ্রামের বাড়িতে পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ‘নির্মল সেন মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ’-এর উদ্যোগে কোটালীপাড়া দারিদ্র্যবিমোচন কেন্দ্রের সমেঞ্চলন কক্ষে এ উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম খায়রুল আলম খান। বক্তব্য দেন সিপিবি গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হোসেন, কবি রবীন্দ্রনাথ অধিকারী, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উপাচার্য এম খায়রুল আলম খান নির্মল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।