নির্মলেন্দু গুণ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি নির্মলেন্দু গুণ ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে এই পদক দেওয়া হচ্ছে। আজ রোববার মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে এ তথ্য জানান।
এর আগে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে মনোনীত করে সরকার। ওই তালিকায় যুক্ত হলেন কবি নির্মলেন্দু গুণ।
মন্ত্রিপরিষদসচিব বলেন, সাহিত্যে স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য এর আগে কাউকে পাওয়া যায়নি। এখন কবি নির্মলেন্দু গুণকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
আগামী ২৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: