নির্মলেন্দু গুণকে নিয়ে বন্ধুসভার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবাব কবি নির্মলেন্দু গ‌ুণকে নিয়ে কবিতা, গান ও আলোচনায় এক অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা ঢাকা মহানগর। বিকেল পাঁচটায় কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানজুড়ে ছিল নির্মলেন্দু গ‌ুণের কবিতা আবৃত্তি ও ভালোবাসার গান। অনুষ্ঠানটিও কবির প্রতি নিবেদন করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি করেন শওকত আলী, হুর এ জান্নাত, মোহতারিমা রহমান, নাজরানা কাকলি, হাসান ইমাম ও আশফাকুজ্জামান। গান করেন সুস্মিতা সোহরাব, খায়রুল বাসার, রুহুল আমিন, জাহিদ হোসাইন ও রোকেয়া ইয়াসমিন। ভায়োলিন বাজান হাসান মাহমুদ। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জান্নাতুল বাকের ও নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।