নির্মাণ ও সংস্কার কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত দুটি সড়কের নির্মাণ ও সংস্কারকাজ গতকাল বুধবার শুরু হয়েছে। এর একটি হলো (মুজিব বাঁধের ওপর দিয়ে) সুজানগর উপজেলা থেকে ঈশ্বরদীর পাকশী লালন শাহ সেতু পর্যন্ত দীর্ঘ ৪৫ কিলোমিটার পাকা সড়ক। অপরটি ২২ দশমিক ৬০ কিলোমিটারের পাবনা-পাকশী (রূপপুর মোড় পর্যন্ত) ঈশ্বরদী ইপিজেড সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প।