নির্মাণ শ্রমিক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে গতকাল সোমবার বাহারউদ্দিন (২০) নামের এক নির্মাণশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলা সদরের আজিজ মিয়ার ছেলে বাহারউদ্দিন গতকাল রব্বান মিয়ার (২২) বাড়িতে যান। সেখানে বাহারউদ্দিনের চুরি যাওয়া মোবাইল ফোনসেট নিয়ে রব্বানের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রব্বান ছুরি দিয়ে বাহারউদ্দিনকে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।