নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গত রোববার শতাধিক নির্মাণশ্রমিককে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ ছাড়াও বিনোদন ও খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ী শ্রমিকদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন হোলসিম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মোবারক আলী ভূঁইয়া, জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী তোহিদুর রহমান ও ডিলার মো. হেলাল উদ্দিন।