নির্মাণ সামগ্রী ইপিএস স্যান্ডউইচ প্যানেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণসমগ্রী ইপিএস স্যান্ডউইচ প্যানেলের কারিগরি দিক, ব্যবহার ও মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে সম্প্রতি রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে অ্যাডভান্সড ইপিএস টেকনোলজিস লিমিটেড। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতালির ম্যানুফ্যাকচারিং প্লান্টে হল্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে এই প্রথম তৈরি হচ্ছে তাপ ও শব্দ প্রতিরোধক, হালকা, দৃষ্টিনন্দন ও সাশ্রয়ী ইপিএস স্যান্ডউইচ প্যানেল। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভান্সড ইপিএস টেকনোলজিসের কার্যক্রম পরিচালক প্রকৌশলী এস এম আরিফ রেজা হোসেন, কারিগরি পরিচালক এস এম রিফাত রেজা হোসেন এবং অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী এস এম আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।