নির্মাণকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার নিজস্ব ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীকোলা মৌজায় পৌর ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী, সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার প্রমুখ।