নির্মাণকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরের মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।