প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে ৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বিরল উপজেলা পরিষদের সম্প্রসারিত চারতলা ভবন ও হলরুম নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আবদুল্লাহ আল খায়রুম। উপজেলা প্রশাসন ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আয়োজন করে।