নির্মাণকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রি কলেজের বিজ্ঞানাগার ও একাডেমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণকাজ গত শনিবার সন্ধ্যায় উদ্বোধন করেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। নতুন বিজ্ঞানাগারের নাম দেওয়া হয়েছে ‘মনোরঞ্জন শীল গোপাল বিজ্ঞানাগার’। এদিকে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণ করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন চন্দ্র রায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আসলাম মোল্লা, জেলা পরিষদের সদস্য মিরা মাহাবুব ও ডাবোর ইউপির চেয়ারম্যান সত্যজিৎ রায়।