নির্মাণকাজ এক মাসের মধ্যে শুরুর নির্দেশ যোগাযোগমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুরমা নদীর কাজীরবাজার সেতুর ‘নির্মাণজট’ খোলার সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সেতু এলাকা পরিদর্শন করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আগামী এক মাসের মধ্যে নির্মাণকাজ শুরুর কথা জানিয়েছেন।গতকাল সকালে সিলেট নগরের কাজীরবাজার এলাকায় গিয়ে সেতুর নির্মাণাধীন অবস্থা পরিদর্শন করে যোগাযোগমন্ত্রী এক মাসের মধ্যে কাজ শুরু এবং ২০১৩ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার বিষয়টি সাংবাদিকদের জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, যোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ মো. আবু জাহির, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।বিআরটিএ কার্যালয় পরিদর্শন, তদন্ত কমিটি: যোগাযোগমন্ত্রী সিলেট সফরে সরকারি কর্মসূচির বাইরে হঠাৎ করে বিআরটিএ কার্যালয় সফর করেন। সকাল ১০টায় মন্ত্রী কার্যালয়ে গিয়ে উপস্থিত জনসাধারণের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন বিআরটিএ কার্যালয়ে নানা রকম বিড়ম্বনা ও অনিয়মের কথা মন্ত্রীকে অবহিত করলে মন্ত্রী তাৎক্ষণিক বিআরটিএর কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘অনেকে বলেছেন, বিআরটিএ অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এ অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত হবে।’