নির্মাণকাজ এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে: সাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, যেকোনো নির্মাণকাজ এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঢাকাবাসীর অর্থ দুর্নীতি, লুণ্ঠন, অপচয় আর চাঁদাবাজিতে খরচ হচ্ছে। দুর্নীতি প্রতিরোধ করা গেলে বিদ্যমান সম্পদ দিয়েই সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নেওয়া সম্ভব।
রাজধানীর ইস্কাটন এলাকায় গতকাল রোববার সকালে নির্বাচনী গণসংযোগ চালানোর সময় সাকি এসব কথা বলেন। তিনি দিনভর দিলু রোড, গাউসনগর, মগবাজার, নয়াটোলা, মধুবাগ, সোনালীবাগ, চৌধুরীপাড়া ও মালিবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সাকির গণসংযোগের সময় এসব এলাকার বাসিন্দারা বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। জোনায়েদ সাকি প্রতিশ্রুতি দেন, তিনি মেয়র নির্বাচিত হলে কোনো অবস্থাতেই নির্মাণকারীদের অবহেলায় জনসাধারণকে ভোগান্তি পোহাতে হবে না।