প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।এই নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএকে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়।