নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মেয়র সাদেক হোসেন যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেছেন। গতকাল সোমবার পরিদর্শন শেষে মেয়র বলেন, নির্মাণকাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ফ্লাইওভারের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সবধরনের সহযোগিতা করবে।যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ আগামী ২০১২ সালের মধ্যে শেষ হওয়ার কথা। গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধন করেন। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৩২ কোটি টাকা। নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ।গতকাল ওরিয়ন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিমধ্যে এই ফ্লাইওভারের ৩০টি পাইল নির্মাণ করা হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে এক হাজার ৪০৭ টন ওজনের পাইলিং লোডের কাজ চলছে। প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে এই ফ্লাইওভারের নির্মাণ করছে। বেসরকারি বিনিয়োগের ভিত্তিতে নির্মাণাধীন এই ফ্লাইওভারে সরকারি কোনো অর্থ ব্যয় হচ্ছে না।গতকাল ফ্লাইওভার পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল কাদের, প্রকল্প পরিচালক আশিকুর রহমান, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।